আপনার জন্য সঠিক কোর্সটি বেছে নিন

নবীজির (সা.) জন্ম থেকে বিদায় পর্যন্ত, প্রতিটি কোর্স সাজানো হয়েছে ধারাবাহিকভাবে, সহজে বুঝে জীবনে কাজে লাগানোর জন্য।

সব কোর্স

সীরাহ

উম্মুল মুমিনিন : রাসূলুল্লাহ ﷺ এর ১১ স্ত্রীর জীবনী

আপনি কি ১১ জন উম্মুল মুমিনিনের নাম বলতে পারবেন? আমরা অনেকেই খাদিজা (রা.) ও আয়িশা (রা.) এর নাম জানি। কিন্তু সাওদা, হাফসা, যায়নাব, উম্মে সালামা, জুওয়াইরিয়া, উম্মে হাবীবা, সাফিয়্যা ও মাইমুনা (রা.) এর জীবনের গল্প আমাদের কাছে প্রায় অজানা। অথচ যাঁদের আল্লাহ তায়ালা কুরআনে 'মুমিনদের মা' বলে সম্মানিত করেছেন, তাঁদের জীবন আমাদের সীরাহ জ্ঞানের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের ত্যাগ, ধৈর্য, ইলম ও দাওয়াহর গল্প না জানলে নবিজীর জীবনের ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। উম্মুল মুমিনিনদের না জানলে যে শূন্যতা তৈরি হয় • নবিজীর পারিবারিক জীবন অজানা থাকে : ঘরের ভেতরে তিনি কেমন স্বামী ছিলেন, কীভাবে সংসার সামলেছেন, তা আমরা পুরোপুরি বুঝতে পারি না। • সংশয়ের জবাব দিতে পারি না : নবিজীর বিয়ে নিয়ে নানা প্রশ্ন ওঠে, কিন্তু ইতিহাসভিত্তিক উত্তর জানা না থাকায় আমরা চুপ করে থাকি। • নারী সাহাবিদের আদর্শ হারিয়ে যায় : ধৈর্য, ত্যাগ, ইলম ও নেতৃত্বের যে অনন্য উদাহরণ তাঁরা রেখে গেছেন, তা আমাদের জীবনে পৌঁছায় না। • হাদিস ও আয়াতের প্রেক্ষাপট অস্পষ্ট থাকে : কুরআনের অনেক আয়াত ও হাদিস উম্মুল মুমিনিনদের জীবনের ঘটনার সাথে জড়িয়ে আছে।

বেসিক টু অ্যাডভান্সড সিরাহ শিক্ষা

আমরা সবাই রাসূলুল্লাহ কে ভালোবাসি, কিন্তু আমরা কি তাঁর জীবনকে সত্যিই জানি? বাংলাদেশের মাত্র ৫% মানুষ জীবনে একবার রাসূলুল্লাহ এর সম্পূর্ণ জীবনী পড়েছেন। আপনি কি সেই ৫% এর মধ্যে? নাকি এখনো ৯৫% এর মধ্যে? সীরাহ না জানার কারণে জীবনে যে শূন্যতা তৈরি হয় • সুন্নত মানতে পারি না: তাকে যেভাবে ভালোবাসা দরকার, সেভাবে ভালোবাসতেও পারি না। • সিদ্ধান্তহীনতা: জানিনা তিনি একই পরিস্থিতিতে কীভাবে সিদ্ধান্ত নিতেন। • ইতিহাসের অজ্ঞতা: ইসলামের দাওয়াহ সংগ্রাম ও ইতিহাস গভীরভাবে বুঝতে পারি না। • কুরআনের প্রেক্ষাপট অজানা: কুরআনের অনেক আয়াতের প্রেক্ষাপট আমাদের কাছে পরিষ্কার হয় না। সর্বোপরি, আমরা রাসূলুল্লাহ এর জীবন থেকে বাস্তব শিক্ষা নিতে পারি না এবং তাঁকে আমাদের জীবনের প্রকৃত রোল মডেল বানাতে ব্যর্থ হই।